জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কোটি টাকা নিয়ে উধাও ছেলে, পাওনাদারদের চাপে পিতার আত্মহনন

মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মল দাস (৫৫) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন । জানা যায়, ছেলের পাওনাদারদের নির্মম অপমান ও চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন । নিহত নির্মল দাস শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামের বাসিন্দা । অভিযুক্ত ছেলে সাগর দাস, নির্মল দাসের পুত্র । শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ২৪ জুলাই এ তথ্য নিশ্চিত করেন । 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নির্মল দাস বাড়ৈগাঁও বাজারের মৎস বিক্রেতা । তার ছেলে সাগর দাস একই বাজারে স্বর্ণালংকার তৈরি ও বন্ধকী ব্যাবসা করে । সেই সুবাদে সাগর দাস বেশ কয়েকজনের স্বর্ণালংকার কম টাকায় বন্ধক রাখে ও পরবর্তীতে সেই স্বর্ণালংকার শ্রীনগর বাজারের সুদের মহাজনের নিকট দ্বিগুন টাকায় বন্ধক রাখেন । 


কিছুদিন পর স্বর্ণালংকার বন্ধক রাখা গ্রাহকগণ সাগরের নিকট নগদ টাকা দিয়ে তাদের স্বর্ণালংকার ফেরত চাইলে, সে গা ঢাকা দেয় । অনেক খোঁজাখুঁজি ও মোবাইলে যোগাযোগ করেও তার হদিস না মেলায়, গত ২২ জুলাই পাওনাদাররা তার পিতা নির্মল দাসকে স্বর্ণালংকার উদ্ধারে চাপ সৃষ্টি করে এবং কথাবার্তা এক পর্যায়ে চরম অপমান করে । জানা যায়, চাপ ও অপমানের জ্বালা সহ্য করতে না পেরে নির্মল দাস রাতের অন্ধকারে গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ‌।


এলাকাবাসী জানান, সাগর দাস প্রায় এক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে । ছেলের এমন কর্মকাণ্ড ও পাওনাদারের চাপে অপমানে পিতা নির্মল দাস আত্মহত্যা করেছেন । 


ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে । পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । 


আরও খবর