জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট

সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষা ও নদীর চরে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধের দাবীতে মঙ্গলবার(৩০জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত হল এক ব্যাতিক্রমী লং মার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। 

গ্রীন কোয়ালিশন এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং বারসিক ও এগ্রোইকোলজি ফান্ডের সহায়তায় এই কর্মসূচি পালিত হয়।  নীলডুমুর জেলা পরিষদ ডাক বাংলা সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে লং মার্চটি বুড়িগোয়লিনী বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ কর্মকর্তার কার্যালয় অভিমুখে যাত্রা করে।

লং মার্চে অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করে বলেন সুন্দরবন আমাদের মায়ের মতন আগলে রাখে। মায়ের এই ঋণ শোধ করতে এবং উপকূলকে বাঁচাতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।  বনজ বীজ সংগ্রহ ও চরের বনায়ন সেই লড়াইয়ের অংশ। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান সুন্দরবনের নদী ও জোয়ারের মাধ্যমে ভেসে আসা বনজ বীজ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ বনায়ন সৃষ্টি করে।  এসব বীজ নির্বিচারে সংগ্রহ করা হলে বনের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়,যা দীর্ঘমেয়াদি বনপ্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে। এই সংকট উত্তরণে কর্মসূচির পক্ষ থেকে চার দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি সাতক্ষীরারেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমানের কাছে ও পরবর্তীতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের নিকট প্রদান করা হয়।

দাবী গুলোর মধ্যে রয়েছে সুন্দরবন থেকে ভেসে আসা বীজ সংগ্রহ বন্ধ করা।  বনটহল ফাঁড়ির কর্মকর্তা, সিপিজি, ভিটিআরটি সহ অন্যান্য সদস্যদের মাধ্যমে নিয়মিত নজরদারী বৃদ্ধি করা।  জনসচেতনতাবৃদ্ধিতে আলোচনাসভা ,লিফলেট বিতরণ, মাইকিং কার্যক্রম চালু রাখা।  সুন্দরবনের প্রাকৃতিক পুনঃজন্ম সংরক্ষণে স্থানীয় জনগণ ও যুব সমাজকে সম্পৃক্ত করা। 

লং মার্চ সমাবেশে উপস্থিত ছিলেন গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাংবাদিক এম বেলাল হোসাইন, বনজীবি নারী শেফালী বিবি, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম আঃ রউফ, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, জান্নাতুল নাঈম, সাংবাদিক জাহিদ সুমন,বারসিক কর্মকর্তাবৃন্দ প্রমুখ। 

ছবি- শ্যামনগরে  সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট ।  



Tag
আরও খবর