জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শিবচরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রশাসনের শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান; গ্রামে পান্তা উৎসব ও খেলাধুলা



বর্ণিল শোভাযাত্রা, লোকজ সাজসজ্জা, পান্তার আমেজ ও সাংস্কৃতিক পরিবেশনায় মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগে দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর ছিল পুরো উপজেলা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের সূচনা হয়। পরে সকাল ৯টায় শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রঙিন ব্যানার, মুখোশ ও লোকজ উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি নগরজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে দেয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় কুটিরশিল্প, গ্রামীণ পণ্য, খেলনা ও খাবারের নানা স্টল বসে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলা লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।

অন্যদিকে নববর্ষ উপলক্ষে শিবচরের উমেদপুর ইউনিয়নের পূর্ব কাচিকাটায় ব্যতিক্রমী আয়োজন করে আব্দুল মালেক হাওলাদার চ্যারিটেবল ফাউন্ডেশন এবং কাচিকাটা তরুণ সংঘ । “মাদক থেকে দূরে থাকি, খেলাধুলায় মন রাখি” স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে পান্তা উৎসব জমে ওঠে। পরে বিভিন্ন খেলায় অংশ নেয় শিশু-কিশোররা। বিকেলে অনুষ্ঠিত হয় দর্শকপ্রিয় ফুটবল ম্যাচ—বিবাহিত বনাম অবিবাহিত দল।

দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয়দের মতে, প্রশাসনের আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি তরুণ সমাজের এ ধরনের উদ্যোগ নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Tag
আরও খবর