জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

“শিবচর হবে নিরাপদ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত” — প্রতিশ্রুতি দিলেন কামাল জামান মোল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষে বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন বহেরাতলা উত্তর ইউনিয়নের বিশিষ্ট নেতা জনাব বেলায়েত হোসেন (বিল্লাল) হাওলাদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজাহান হোসেন সাজু মোল্লা, মোঃ দাদন ঢালী, আব্দুল রশিদ মুন্সি প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বহেরাতলা উত্তর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করেন।

নেতা-কর্মীরা তাদের বক্তব্যে বলেন, শিবচর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যোগ্য ও দায়িত্ববান নেতৃত্ব প্রয়োজন। এজন্য তারা আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটারদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে জাহাজ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

Tag
আরও খবর