জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নারী বিদেশ-ফেরতদের প্রতি ইতিবাচক সামাজিক আচরণ জরুরি: জেলা প্রশাসক



নারী বিদেশ-ফেরত অভিবাসীদের প্রতি সমাজ ইতিবাচক ও দায়িত্বশীল আচরণ করলে তাদের পুনরুদ্ধার ও স্বাভাবিক জীবনে ফিরে আসা সহজ হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। একই সঙ্গে তিনি অভিবাসী ও বিদেশ-ফেরত নারীদের সুরক্ষা, সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে নিয়োগ সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুর জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সভাকক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটির উদ্দেশ্য ছিল বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের আইনি সেবা দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সামাজিক সচেতনতা বাড়লে নারী বিদেশ-ফেরত অভিবাসীরা আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা শিশু পাচার রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতু রানী দেবনাথের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দালালের প্রলোভনে না পড়ে নিয়ম মেনে ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে যেতে হবে। বিদেশ যাওয়ার সময় সব ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ করার ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, মানব পাচার ও প্রতারণার ঘটনায় মামলা করার পাশাপাশি উপযুক্ত প্রমাণ ও সাক্ষ্য নিশ্চিত না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে।

কর্মশালায় আরও বক্তব্য দেন নারী বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাহিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উম্মে হাবিবা, সমাজসেবা অফিসার মো. জাবেদ হোসেন, টিটিসির অধ্যক্ষ মো. সানজিদ শাহরিয়ার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. শরীফুল হক এবং মাদারীপুর জজ কোর্টের আইনজীবী এম ডি এনামুল হক।

এ সময় জর্ডান-ফেরত অভিবাসী ও ‘অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত রোজিনা বেগম এবং শিল্পী আক্তার প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা পাওয়ার পর কীভাবে তারা নতুন করে জীবন গড়ে তুলেছেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন।

কর্মশালাটি পরিচালনা করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর শাহিনা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেজুঁতি এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।

কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

Tag
আরও খবর