জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শিবচরে গ্যাসের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের অভিযান




মাদারীপুর শিবচরে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় গোপালপুর মোড় ও জেলখানা মোড় এলাকায় অবস্থিত দুইটি গোডাউনে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত অবস্থায় উদ্ধার করা হয়।


প্রশাসন সূত্রে জানা যায়, গোপালপুর মোড়ের একটি গোডাউনে প্রায় ২৫০টি এবং জেলখানা মোড়ের আরেকটি গোডাউনে প্রায় ৫০০টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এ সময় গোডাউন সংশ্লিষ্ট সরবরাহকারীরা জানান, আগামীকাল সকাল থেকেই বাজারে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। ফলে আশা করা হচ্ছে, আগামীকাল থেকে শিবচর বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।


উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ যদি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মজুতকৃত মালামাল সরকারিভাবে বাজেয়াপ্ত করা হবে।


অভিযানটি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমাতে এবং বাজারে ন্যায্যমূল্য ও সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag
আরও খবর