জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ দখলের বিরুদ্ধে শিবচরে প্রশাসনের কঠোর অভিযান



বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লিখে ও আদায় করে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ধরনের অনিয়ম রোধ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৪ জানুয়ারি) দুপুর থেকে পরিচালিত এ অভিযানে দুইটি জুতার দোকান, একটি গ্যাসের ডিলার ও চারটি খাবার হোটেলকে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লালন মঞ্চসংলগ্ন পুকুরপাড় ও সরকারি খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ ইবনে মিজান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ‘অক্সি সুজ’ নামের একটি জুতার দোকানে ক্রয়মূল্যের প্রায় দ্বিগুণ দামে জুতা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানেও অতিরিক্ত মূল্য আদায়, স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে লালন মঞ্চসংলগ্ন পুকুরপাড় ও সরকারি খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ ইবনে মিজান বলেন, “ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

উপজেলা প্রশাসন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag
আরও খবর