জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ডক্টর মাহাদী আলিজাদে মুসাভি সাহেব পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করেন এবং ইমাম জয়নুল আবেদিন (আ:) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন। ৫ সাবান (৯ মার্চ বুধবার) অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন: মোঃ নবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ডক্টর মাহাদী আলিজাদে মুসাভি।

বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, হুজ্জাতুল ইসলাম ডক্টর আব্দুল কুদ্দুস বাদশা,ভাইস প্রিন্সিপাল, ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবর, পেশ ইমাম, উপশহর ইমামবাড়ি জামে মসজিদ, রাজশাহী। হুজ্জাতুল ইসলাম আব্দুল্লাহ হোসাইনী (পিএইচডি গবেষক তাফসীর বিভাগ আল মোস্তফা সা: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইরান), প্রতিষ্ঠাতা এবং সভাপতি, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।

মোঃ মজিবুর রহমান, সভাপতি ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

স্বাগত বক্তব্য সহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আরও খবর