জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে যশোরের শার্শা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একক বিদ্যালয় হিসেবে সর্বাধিক শিক্ষার্থী বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানটি নতুন গৌরবের নজির স্থাপন করেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এই ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি উপজেলায় শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিহা খাতুন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কাজ করে যাব। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বিদ্যালয়ের এই সাফল্যের প্রশংসা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ অর্জন উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিকে বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে


ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ

২৯ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে