জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শাজাহানপুরে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

শাজাহানপুরে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে বগুড়া শাজাহানপুরে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই কর্মসূচি বুধবার (২৬ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান এর উদ্বোধন ঘোষণা করেন।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস ঊর্মি, সহকারি কমিশনার(ভূমি), শাজাহানপুর, বগুড়া, মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানা, বগুড়া সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, সাংবাদিক, খামারী ও জনসাধারণ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও খামার ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন সময়ের দাবি। শাজাহানপুরে খামারিরা যাতে সর্বাধুনিক সেবা ও পরামর্শ পেতে পারেন, এ লক্ষ্যেই এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাইফুর রহমান,  উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান আলোচনা সভার বলেন প্রাণিসম্পদ শুধু অর্থনীতিতেই নয়, গ্রামীণ জীবিকা ও পুষ্টি নিরাপত্তার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। শাজাহানপুরের মানুষ যাতে উন্নত সেবা, আধুনিক প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন সেই উদ্দেশ্যে আমরা প্রদর্শনীকে সমৃদ্ধ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে খামার ও উদ্যোক্তা তৈরির দিকে উৎসাহিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা হবে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামার, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী কার্যক্রম, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর-পাখি, দুগ্ধ, ডিম উৎপাদন প্রযুক্তি ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থাপনা প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য রয়েছে পরামর্শ ও সেবা কার্যক্রমও। অনুষ্ঠানে র‌্যালী শেষে খামারি ও উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান।

Tag
আরও খবর