জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শাজাহানপুরে গলা কাটা দুই শিশু ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

শাজাহানপুরে গলা কাটা দুই শিশু ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে একই ঘর থেকে দুই শিশুর গলা কাটা এবং মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

 

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খলিশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানাযায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। একই ঘরের খাটের ওপর থেকে সাদিয়া বেগমের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহও দেখা যায়। পরে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

নিহত সাদিয়ার স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন সেনা সদস্য শাহাদত। পরিবারের দাবি সোমবার গভীর রাত এবং মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।

 

নিহত সাদিয়ার খালা কল্পনা আক্তার বলেন, সোমবার শাহাদত হোসেন শ্বশুরের কাছে একটি মোটরসাইকেল দাবি করেন। এ নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া হয়। “আজ সকালে শুনি এমন ঘটনা। এসে দেখি দুই সন্তানকে গলা কেটে মেরে সাদিয়াকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এর কঠোর বিচার দাবি করছি।”

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলা কাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর নিহতের স্বামী শাহাদত হোসেন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

Tag
আরও খবর