জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

শাজাহানপুরে খামারীদের মাঝে দুই দিনব্যাপী ঘাস চাষ প্রশিক্ষণ শেষ হলো আজ !

শাজাহানপুরে খামারীদের মাঝে দুই দিনব্যাপী ঘাস চাষ প্রশিক্ষণ শেষ হলো আজ !

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ও প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ গতকাল শুরু হয়ে শেষ হলো আজ।

আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কাজী আশরাফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মামুন-অর-রশিদ, জেলা টেনিং কর্মকর্তা, বগুড়া। উদ্ভোধন শেষে খামারীদের মাঝে গবাবি পশুর খাবার হিসেবে উন্নত জাতের ঘাস চাষ সম্পর্কে আলোচনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদাণ করেন।

২য় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া ও ফিরোজ আহমেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শাজাহানপুর, বগুড়ার সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন তারেক হাসান, ভেটেরিনারি সার্জন, সাধনা রাণী রায়, স্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় বলেন গবাদিপশুর প্রধান খাদ্য হিসেবে ঘাস সংরক্ষণ প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা বিশেষ করে উন্নত জাতের ঘাস লাগানোর উপর ও গবাদিপশু প্রতি যত্ন সহকারে পালন সম্পর্কে।

এদিকে নিজের গবাদিপশুর খাদ্য চাহিদা মেটানোর পর অতিরিক্ত ঘাস বিক্রি করে আয় করা যায় কি ভাবে তার ফলশ্রুতিতে নেপিয়ার জার্মান, পাকচং-১, ভূট্টা, খেসারী, পাড়া, কাউপি, মাসকালাই, আলফা আলফা, জাম্বুসহ আরো অন্যান্য উন্নত জাতের ঘাস চাষে আগ্রহী ও ঘাস চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রাণীর পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারীদের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

একবার ঘাস লাগালে এক থেকে দেড় মাস অন্তর অন্তর ঘাস কাটা যায়। এতে দুই-তিন বছর ঘরে ঘাস পাওয়া যায়। গবাদিপশুর জন্য সবুজ কাঁচা ঘাস খুবই পুষ্টিকর খাবার। কাঁচা ঘাস খাওয়ালে অল্প দিনের মধ্যে গরু মোটাতাজা হয় এবং অধিক দুধ পাওয়া যায়।

 

এ ছাড়াও কাঁচা ঘাস দিয়ে সাইলেজ ও শুকনা ঘাস দিয়ে হে তৈরি করে অনেক ঘাস একসঙ্গে সংরক্ষণ করার পদ্ধতী সম্পর্কেও আলোচনা করা হয়। এতে করে গবাদিপশুর খাদ্য নিয়ে বছরের কোন সময় সমস্যার সম্মুখীন হতে হবে না খামারীদের।

 

প্রশিক্ষণ শেষে খামারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি।


Tag
আরও খবর