ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকার মহাসড়কে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মণ্ডল (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মণ্ডল। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৫ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩২ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪১ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫০ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে