নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি

‎ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি বেবী নাজনীন। সোমবার(৮ জুন) দুপুরে উপজেলার কবিরপুরে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎ ‎সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া আক্তার জেমি সাংবাদিকদের জানান, তিনি শৈলকুপা সিটি কলেজের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, কলেজে যাতায়াতের পথে একই এলাকার নাগিরাট গ্রামের বাসিন্দা হাফিজ মুন্সি (২৩) নামে এক বখাটে যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে তার বাবা আব্দুল কুদ্দুস মিয়া গত ২৩ মে অভিযুক্তের বাবা বিএনপি দলীয় আমিরুল মুন্সির কাছে অভিযোগ করেন। তবে অভিযোগের প্রতিকার না হয়ে উল্টো তার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করা হয়। ‎সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরবর্তীতে ৩০ মে পূর্বপরিকল্পিতভাবে আমিরুল মুন্সি ও তার ছেলে হাফিজ মুন্সিসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে শিক্ষার্থীর শ্লীলতাহানি করা হয় বলেও দাবি করা হয়। ‎এছাড়া অভিযোগে বলা হয়, ঘটনার পর পুলিশি সহযোগিতায় শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টা পাল্টা অভিযোগ এনে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সঙ্গে ঘটনা সংশ্লিষ্ট  একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। ‎ ‎নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের নাগিরাট গ্রামের বাসিন্দা ‎
Tag
আরও খবর