জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান



নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার প্রত্যয়ে ৪নং কাদরা ইউনিয়নের নজরপুর টুংকু আবদুর রহমান স্কুলের হলরুমে আয়োজিত এ কর্মসূচির শুরুতে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।


র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


পরে নজরপুর টুংকু আবদুর রহমান স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার।


আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


সভায় আরও বক্তব্য দেন ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনির হেডমাস্টার, কাদরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল বাসার লিটন, জামায়াতে ইসলামীর মাওলানা আবু শাকের ও নুরু মেম্বার।


এ সময় হেদায়েত উল্লাহ মিয়াজী, হাকিম মেম্বার, যুবদল নেতা বিপ্লব ও এনায়েতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কাদরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।


আলোচনা সভায় উপস্থিত এলাকাবাসী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


কাদরা ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বক্তারা মাদকমুক্ত ইউনিয়ন ও সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও খবর