জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন



নোয়াখালীর সেনবাগ উপজেলার গোরকাটা-বটতলী বাজারে নবনির্মিত গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মার্কেট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৫টায় গোরকাটা-বটতলী বাজারে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট ভবনের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ব্যবস্থাপনা পরিচালক, টপস্টার গ্রুপ; লায়ন এবিএম শাহাদাত হোসেন, পরিচালক, টপস্টার গ্রুপ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শেখ ফরিদ।


এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাস্টার মনিরুল ইসলাম প্রমুখ। 


এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মোঃ শাহাদাত হোসেন (সাধন মেম্বার), সভাপতি, ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি; মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক, ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি এবং মোঃ শাহাজালাল, সভাপতি, গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মোঃ আব্বাস উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওহাবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আয়োজকরা জানান, নবনির্মিত এ মার্কেট ভবনটি এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও পরিকল্পিত এ মার্কেট ভবনকে কেন্দ্র করে গোরকাটা-বটতলী বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আয়োজকরা বলেন, স্থানীয় ব্যবসায়ী, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে ।

অনুষ্ঠানটি আয়োজন করেছে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

আরও খবর