জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড



নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মাদক মামলায় একজন এবং মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগে আরও চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।


শনিবার (২২ আগস্ট) সেনবাগ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মো. ফারুক (৩৮) নামে একজনকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।


এছাড়া মাদক সেবনের অপরাধে শফি উল্লাহ (২২) ও মো. সফি উল্লাহ (৫৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের পৃথকভাবে বিজ্ঞ আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


অন্যদিকে, মাদক সেবনকারী হিসেবে সন্দেহ হওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মেহেদী হাসান ফয়সাল (২২) ও মো. শাহাব উদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।


সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও খবর