জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা


বিদ্যুৎ সাশ্রয়ে সেনবাগ পৌর বাজারে উপজেলা প্রশাসনের অভিযান-ব্যবসায়ীদের সতর্ক, বন্ধের নির্দেশ অমান্য করলে ব্যবস্থা


নোয়াখালীর সেনবাগ পৌর বাজারে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান ও শপিংমল খোলা রাখার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সতর্ক করার পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম । এ সময় সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল এবং নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।


অভিযানকালে সেনবাগ বাজারের ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা, অতিরিক্ত লাইটিং ও বিদ্যুতের অপচয় থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করা হয়।


এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনগণ যেন নির্ধারিত সময়ের মধ্যেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেন। একই সঙ্গে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।


অভিযানের অংশ হিসেবে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি দোকানকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন।

আরও খবর