জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ






বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির প্রথম পরিদর্শন, শিক্ষার উন্নয়নে নতুন পরিকল্পনা 




নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউনিয়নে অবস্থিত বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।


পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার আগ থেকেই তাঁর প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র তহবিল গঠন এবং বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ সময় তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রম বৃহত্তর পরিসরে সম্প্রসারণ, আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উন্নত প্রস্তুতির লক্ষ্যে ফাউন্ডেশনের অর্থায়নে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা এবং ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য “ফিরে আসা” নামে বিশেষ কার্যক্রম চালুর ঘোষণা দেন।


পরিশেষে তিনি বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।


এদিকে মতবিনিময় সভা শেষে আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিচালনা বিষয়ক আরেকটি সভায় অংশ নেন তিনি। বাতানিয়া স্কুলে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর