জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাদ্রাসা প্রতিষ্টার ৮৬ বছরে ইতিহাস গড়লেন সৈয়দ হারুন

ইতিহাস গড়লেন সৈয়দ হারুন






মাদ্রাসা প্রতিষ্ঠার ৮৬ বছরের ইতিহাস গড়লেন সৈয়দ হারুন 


নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় অবস্থিত সেনবাগ ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠাতার পর প্রায় ৮৬ বছরের ইতিহাসে এই প্রথম গর্বিত আজীবন দাতা সদস্য হিসাবে তালিকাভুক্ত হয়ে সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান, মরহুম সৈয়দ রুহুল আমিন সাহেবের একমাত্র পুত্র  টপস্টার গ্রূপ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেব মাদ্রাসার উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।


সম্প্রতি তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে ২ (দুই) লক্ষ টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


উক্ত পে-অর্ডারের কপি সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন সাহেবের নিকট হস্তান্তর করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের পক্ষ থেকে- সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী মোঃ আবদুস ছাত্তার, সেনবাগ উপজেলা জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ তারিকুল ইসলাম,  সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং  মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।


লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের শিক্ষানুরাগ, সমাজসেবার দৃঢ় মনোভাব এবং উদারতা নিঃসন্দেহে শিক্ষানুরাগী মহল ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag
আরও খবর