জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সেনবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ,পৌর, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ২০১১ সালের ৬ই জুলাই তৎকালীন বিরোধী দলীয় চীফ হুইপ  বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নোয়াখালী -২ আসনের ৫ বারের সংসদ সদস্য জননেতা  জয়নুল  আবেদীন ফারুক সাহেবের উপর জাতীয় সংসদ এলাকায় দলীয় কর্মসূচি পালনকালে নির্মম নির্যাতন ও রক্তাক্তকারী  ওসি হারুন,পুলিশ কমিশনার  বিপ্লবের গ্রেফতার ও শাস্তির দাবিতে   আজ ৬ ই জুলাই (রবিবার)  বিকাল ৩ ঘটিকার সময় সেনবাগ উপজেলা সদরে  এক বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বিএনপির ব্যানারে দুপুর ১২ টা থেকে সেনবাগ উপজেলা সদরে  হাজার হাজার মানুষ বিএনপির কার্যালয় সামনে জড়ো হতে থাকে। 

বিক্ষোভ মিছিল শেষে রক্তাক্ত ৬ জুলাই উপলক্ষে সেনবাগ জিরো পয়েন্ট তথায় থানার মোড়ে পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে, সাবেক ছাত্র নেতা হুমায়ন কবির হুমুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে পবিত্র কোরান তেলওয়াত করেন নুরনবী রাজু,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ ই জুলাই রক্তাক্ত ও নির্যাতিত জননেতা বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব জনাব হারুনর রশীদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।  বক্তব্য রাখেন  পৌর শ্রমিক দলের আহবায়ক মহিন উদ্দিন মহিন, ছাত্র দলের আহবায়ক ছানা উল্লাহ,পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান তুহিন,জাতীয়তাবাদী যুবদলের সেনবাগ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল,উপজেলা যুবদলের  সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন,


সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক বাবুল,নোয়াখালী বিএনপির সদস্য শহিদুল্লা শহিদ,নোয়াখালী বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  মুক্তার হোসেন পাটোয়ারী। বক্তারা বলেন আওয়ামী লীগের আমলে হারুন, বিপ্লবদের বিচার হয়নি,আওয়ামী লীগের পতনের পর বিচার না করে বর্তমান সরকারের সহোযোগিতায় হারুন, বিপ্লবরা দেশ চেড়ে পালিয়ে যায়। আমরা বর্তমান সরকারের নিকট আকুল আবেদন করছি হারুন, বিপ্লবদের দেশে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে, বিচার করতে হবে। ফারুক সাহেবের রক্ত বিথা যেতে দিবো না,তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসী মুক্ত, চাঁদবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হবে।   মাহবুব আলমগীর  আলো তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কে আমরাই মানে বিএনপি ক্ষমতায় বসিয়েছি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আগামী রমজানের আগে নির্বাচন দিতে হবে, আওয়ামী লীগের আমলে আমার হাজার হাজার নেতা কর্মী হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘুমিয়েছে,আমার প্রার্থীতার প্রয়োজন না-ই, আগে তারেক রহমানকে টিকিয়ে রাখতে হবে। বারো বছর আগে আবদুল হামিদ সাহেবকে সংসদে বলেছিলাম খালেদা জিয়া পুঁটলি বানতে হবে না, কিন্তু বাংলার জনগণ আপনাদের কে পুঁটলি বেদে ভারত পাঠিয়ে দিবে,বর্তমানে তা-ই হয়েছে

।আমি বর্তমান সরকার প্রধান কে বলতে চাই অতি দ্রুত হারুন বিপ্লব দের কে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে।

আরও খবর