জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

খাবারে তেলাপোকা, হোটেল রাজকে ৩০ হাজার টাকা জরিমানা



সাতক্ষীরা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ, নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে পরিচালিত এই তদারকি অভিযানে সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড় এলাকায় অবস্থিত বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রথমে পলাশপোল এলাকার পানসী রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। সেখানে ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ, বাসি খাবার মজুদ রাখা এবং খাদ্য প্রস্তুতকারী কর্মীদের হেডনেট ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর অভিযান পরিচালনা করা হয় মুনজিতপুর এলাকার হোটেল রাজ-এ। পরিদর্শনে বাসি গ্রিল সংরক্ষণ, অপরিচ্ছন্ন ফ্রিজ ব্যবহার, খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া, দই ও ফিরনির পাত্রে প্রয়োজনীয় লেবেল না থাকা এবং কর্মীদের হেডনেট ব্যবহার না করার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে একই আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের শেষ পর্যায়ে লাবনী মোড় এলাকার সোনারগাঁও রেস্তোরাঁ-তে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, রান্নাঘরের ঝুল-ধুলো পরিষ্কার না রাখা এবং দই-ফিরনির পাত্রে লেবেল না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আশপাশের কয়েকটি ফিলিং স্টেশনেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তবে সেখানে উল্লেখযোগ্য কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার সহযোগিতায় জনস্বার্থে নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি খাদ্য ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ষ. দীপংকর দত্ত, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরার নির্বাহী সদস্য জি. এম. ইশতিয়াক জামিল উপস্থিত থেকে সহযোগিতা করেন। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

Tag
আরও খবর