ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

সাতক্ষীরার নবাগত এসপি কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপি এম বার)। বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত সাতক্ষীরা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, সাতক্ষীরা বাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইলো। আমার বাবা অসুস্থ, সুস্থ হলে আগামী তিন-চার দিনের মধ্যেই সাতক্ষীরাতে যোগদান করব।
তিনি শোকাবহ আগস্টে টুঙ্গি পাড়ায় সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ও তাঁর পরিবারসহ শাহাদাৎ বরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিনম্র কৃতজ্ঞতা ও অহির্নিশ শ্রদ্ধা জ্ঞাপন করছি-দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, যাঁর দূরদর্শী চিন্তায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিক নির্দেশনা ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের  সিনিয়র সচিব স্যারের পরামর্শ সর্বোপরি বাংলাদেশ পুলিশ প্রধান সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) শ্রদ্ধেয় ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের একটি সুচিন্তিত পদায়নের উদ্যোগ আজ সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতায় কার্যকর হলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে এবং সুখী, সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত ও আধুনিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ পুলিশকে মানবিক ও জনবান্ধব সংস্থায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-সকলের কাছে এ প্রত্যাশা রাখছি।
এর আগে তিনি ফেনীর পুলিশের পুলিশ সুপার ছিলেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় তাকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।

কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।



Tag
আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে