জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর জন্মদিনে চসাসের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়। চসাস’র সভাপতি সৈয়দ দিদার আশরাফী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে। উদ্বোধক ছিলেন সংস্থার সিনিয়র সহ—সভাপতি ও মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। বিশেষ অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়–য়া, ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, জার নিউজের সম্পাদক মোহাম্মদ জিন্নাত আলী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ রিদুয়ান, প্রণবরাজ বড়–য়া, ভাস্কর ডি কে দাশ মামুন, মোহাম্মদ তৌকী, সৈয়দ শিবলী সাদেক কফিল, প্রচার সম্পাদক গাজী গোফরান, আনিসুর রহমান, সাংবাদিক রোজি চৌধুরী, ডা. সুকুমার সেন, ইসমাইল কোম্পানী, তুষার দাশ, ফারজানা কবির রোশনী, সংস্কৃতিক সংগঠক দিলীপ সেনগুপ্ত প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Tag
আরও খবর