জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাঙ্গুনিয়ায় ৪ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের কারণে শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে নাছির উদ্দীন (৩৫) নামে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।


নাছির উদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট ভেওলা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার হিসেবে কর্মরত ছিলেন

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায় চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দীনের নামে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) জিকো বড়ুয়া বলেন, রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন নাছির উদ্দিন। পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বেও ছিলেন তিনি।


তিনি বলেন, আদালত আজ তাকে চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে নাছিরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। ১১ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে এ রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।।


Tag
আরও খবর