জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাঙ্গুনিয়ায় সাইকেল প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী


প্রতীক পাওয়ার পর ডিঙি নৌকা পার হয়ে সড়কে সাইকেল চালিয়ে প্রচারণা শুরু করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এলাকায় এই প্রচারণায় অংশ নেন। বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট, থানাসদর, কলেজগেট হয়ে মরয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় অংশ নেন। দুই কিলোমিটার পথ সাইকেল চালানোর সময় দলীয় শতাধিক নেতাকর্মী সাথে ছিলেন। পরে পথসভায় বক্তব্য দেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, "১৯৫৪ সালে বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তাই সাইকেল চালিয়ে আমিও নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দলীয় প্রতীক নৌকা, তাই কর্ণফুলী নদীতে নৌকাযোগে পাড়ি দিয়ে দলীয় প্রচারণা চালিয়েছি। 

তথ্যমন্ত্রী বক্তব্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডও তুলে ধরেন। এছাড়া দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছিলো তাদেরও সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করেছিলো তাদের বেলুন চুপসে গেছে। এখন তাদের স্ট্রং বিটামিন দিয়েও ফুলানো যাচ্ছে না বলে মন্তব্য করে। 


গত ১৫ বছর দলমত নির্বিশেষে রাঙ্গুনিয়ার মানুষের জন্য তার দরজা খোলা রেখেছেন বলে উল্লেখ করেন এবং এখন তার জন্যেও রাঙ্গুনিয়ার জনগণের দরজা খোলা রাখার আহবান জানান এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


এরআগে মন্ত্রী রাঙ্গুনিয়ার পোমরা এলাকার পাহাড়ের চূড়ায় সত্যপীর মাজার জেয়ারত করেন। এরপর কর্ণফুলী নদী নৌকাযোগে পাড়ি দেন। পরবর্তীতে নিজ গ্রাম পদুয়ায় গিয়ে পিতামাতা ও মুরব্বীদের কবর জেয়ারত করেন। শেষে বাই সাইকেলের সাহায্যে প্রচারণায় অংশ নেন।

Tag
আরও খবর