জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে-চসাস


সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে সারা দেশে জোরদার আন্দোলন এবং গত ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের যারা আহত করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতারা।


বাণিজ্যিক রাজধানীর চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত আলোচনা সভায় রবিবার এ আহ্বান জানান তারা। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, 'পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তারা যেই হোক না কেন তাদের পরিচয় সন্ত্রাসী। এ সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু।'


শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে চসাস সভাপতি দিদার আশরাফী বলেন, 'রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে ৩০ জনেরও অধিক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। হামলাকারী যেই হোক তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।'


চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমানের উদ্বোধনে প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক ও নাট্যজন সজল চৌধুরী বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর ও রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ১০৪ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০৫ পার হয়ে যাবে। সেটি না করে আমরা দ্রুত বিচার চাই।’


সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, 'প্রতি বছর এক দিনের কর্মসূচি দিয়ে সাগর-রুনি হত্যার বিচার আদায় করা সম্ভব না। এ জন্য দরকার সারা দেশে জোরদার আন্দোলন।’

'আমি সাংবাদিক নেতাদের আহ্বান জানাব সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সারা দেশে জোরদার আন্দোলন গড়ে তোলার।’


বিশেষ অতিথির বক্তৃতা করেন, চসাসের সাংবাদিক রিদুয়ান হৃদয়,  সংগঠক প্রণবরাজ বড়ুয়া, শিল্পী ও উন্নয়ন কর্মী জয়া সরকার, জাতীয় শ্রমিকলীগ কোতোয়ালী শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম ট্রাক ড্রাইভার পণ্য পরিবহনের সাবেক মহাসচিব গোলাম মোস্তফা, সাংবাদিক মহিউদ্দিন, রাজীব চক্রবর্তী, মোহাম্মদ মাসুম বাবুল, ইব্রাহিম শেখ, জাহেদ কায়সার, রাজিব দাস তুষার, খলিলুর রহমান, পলাশ কান্তি নাথ, আনিছুর রহমান, ফিরোজ উদ্দিন, জিয়াউল ইসলাম জিয়া, সৈয়দ নূর রাসেল, দৌলত হোসেন, রফিকুল ইসলাম, নুরুল আজম,  গাজী গোফরান, আবুল হাসনাত মিনহাজ, এবাদুল হক, ইসমাইল হোসেন, জামশেদুল ইসলাম, ওয়াসিম, আসিফুজ্জামান সারাফাত ও আব্দুল কাদের প্রমুখ।

Tag
আরও খবর