জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর নির্বিচারে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন ও হত্যাযঙ্গ বন্ধের দাবিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার সরফভাটা ইউনিয়নের ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সরফভাটা মেহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে ক্ষেত্রবাজার, ইত্যাদি চত্বর, গোডাউন প্রদক্ষিণ শেষে ক্ষেত্রেবাজারে এসে সংহতি সমাবেশ অনুষ্ঠিয় হয়।

সরফভাটা ইমাম পরিষদের সভাপতি মাওলানা ফজলুল করিম জিহাদীর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। 


মাওলানা আবুল বয়ানের সঞ্চালনায় সমাবেশে বিশ্বাস অতিথি ছিলেন মাওলানা নেছার আহমেদ, মাওলানা দিলদার বিন কাশেম, মোহাম্মদ জমির, মাওলানা আবুল কাশেম, হাফেজ আজিজুল হক, জালাল আহমেদ, মাওলানা এহসান কবির, মুফতি নুরুল কবির, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ ইউসুফ, মাওলানা হাবিবুল্লাহ, মঈন উদ্দিন মহির, ইউপি সদস্য সাইফুদ্দিন আজম, মোহাম্মদ রফিক, মো. ইলিয়াস, মোহাম্মদ হাসান, মো. শোয়েব, মাওলানা মুহাম্মদ ইসহাক, ক্বারী মুহাম্মদ আইয়ুব, মাওলানা আবুল বয়ান, মাওলানা সৈয়দুল আলম প্রমুখ। 


বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফিলিস্তিনবাসীকে সমর্থন জানাচ্ছি। চলমান আগ্রাসন-হত্যা বন্ধ না হলে কোটি কোটি মুসলমান তা প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে। 

তারা বলেন, ফিলিস্তিনবাসিকে খাদ্য, পানীয়, জ্বালালি, বিদ্যু বন্ধ করে যে বর্ববরতার পরিচয় ইসরায়েল দিয়েছে তা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি৷ যদি এ বর্বরতা চলতে থাকে তাহলে এর কড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে। 


‘সমাবেশে বিক্ষোভকারী মুসল্লিরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ফিলিস্তিন ফিলিস্তিন- জিন্দাবাদ জিন্দাবাদ, নিপাত যাক নিপাত যাক- ইসরায়েল নিপাত যাক, জেগেছে জেগেছে, বিশ্বমুসলিম জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 


এদিকে একই দাবীতে উপজেলার কোদালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এদিন বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনসাধারণ।

Tag
আরও খবর