জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিএনপি দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চাই - তথ্যমন্ত্রী

বিএনপি এখন প্রতিদিন চিল্লাচিল্লি করছে। তারা চিল্লাচিল্লি করে দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। তারা আমাদের যে তেল-গ্যাস আছে এসব তুলে দিতে চাচ্ছে, বঙ্গোপসাগরের অর্ধেক তুলে দিতে চাচ্ছে, বিদেশিদের সব দিয়ে দিতে চাচ্ছে তারা। এভাবে চিল্লাচিল্লি করে অন্য কোনো সরকার যদি ক্ষমতায় আসে, তবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে যাবে, সব ভাতা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।


মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।


ড. হাছান মাহমুদ বলেন, আপনারা যে ভাতাগুলো পাচ্ছেন, এসব আওয়ামী লীগ সরকার দিচ্ছে। এগুলো ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর প্রচলন করেছিল। বিএনপি পরবর্তীতে ক্ষমতায় এসে ভাতা কমিয়ে দিয়েছিল। তাদের বাড়ির ঝাড়ুদার, তাদের বাড়ির কাজের ছেলেমেয়ে, তাদের আত্মীয়স্বজনকে এই ভাতা দিয়েছিল তারা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতি ইউনিয়নে ২-৪ হাজার মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে।



তিনি বলেন, ভাতা দেওয়ার ক্ষেত্রে কে নৌকায় ভোট দিয়েছে কিংবা দেয়নি তা দেখিনি, কিংবা ভবিষ্যতেও কে নৌকায় ভোট দেবে কি দেবেন না তাও খুঁজিনি। যার ভাতার প্রয়োজন, তাকেই ভাতার আওতায় আনা হয়েছে। এক টাকাও খরচ হয়নি। এসব আওয়ামী লীগ সরকারের অবদান, নৌকা মার্কা সরকারের অবদান। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তবে এসব ভাতা বন্ধ হয়ে যাবে।


তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার ফরিয়াদ, আওয়ামী লীগ যেহেতু নুন খাওয়াচ্ছেন, তাই আওয়ামী লীগের নৌকা মার্কার গুণ গাইতে হবে। নিজেরা গুণ গাইলেও হবে না, নিজের পরিবারের অন্যান্য সদস্য কিংবা আশপাশের প্রতিবেশী আত্মীয়স্বজনদেরও বলতে হবে।


ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বানী তোষ সাহা ভাস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল করিম সিকদার, শওকত বিন ইউনুস, উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. আলী শাহ, উত্তরজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু বক্কর, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম, মো. শফিউল আলম, নাছির উদ্দীন সামু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি সদস্য জেরিন আক্তার, তাপস সাহা, বাদশা আলম, অভিজিৎ কুমার দে, আবদুল গফুর, আহাম্মদ সৈয়দ, মো. ইউসুফ, আবু তাহের, আবুল বশর, ইব্রাহিম খলিল রিফাত, মো. হান্নান, সরবালা দে প্রমুখ।

Tag
আরও খবর