জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী


রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পঞ্চম তলায় পৌর আওয়ামী লীগের এই স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন তিনি। তিনি দলীয় কার্যালয় পরিদর্শন করেন এবং পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। 


এসময় অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ। 


উদ্বোধনকালে ড. হাছান মাহমুদ পৌর আওয়ামী লীগের সামগ্রীক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে রাঙ্গুনিয়ার প্রাণকেন্দ্রের সংগঠন হিসেবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য নির্দেশনা দেন। পরে পৌর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নেতৃবৃন্দ। 

Tag
আরও খবর