জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুই মাসেও সন্ধান নেই মহির উদ্দিন, খুঁজে পেতে রিক্সা চালক পিতার আকুতি

  


রাঙ্গুনিয়ায় দীর্ঘ দুই মাস ধরে নিখোঁজ রয়েছে মোহাম্মদ মহির উদ্দিন (১৫) নামে এক কিশোর। দাদীর সাথে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে সেখান থেকে গত ২৭ জুন নিখোঁজ হয়েছিলো সে। এরপর থেকে সম্ভাব্য অনেক স্থানে খোজাখুজি করেও পাওয়া যাচ্ছে না বলে জানান তার রিক্সা চালক পিতা মো. জামাল উদ্দিন। এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করলেও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। 


রিক্সা চালক জামাল উদ্দিন জানান, তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল এলাকায়। কোরবানি ঈদের আগে দাদীর সাথে নিখোঁজ মহির উদ্দিন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড উচ্চগ্রাম এলাকার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় সে। এরপর থেকে তাকে খোঁজে পেতে নানাভাবে চেষ্টা চালিয়েও শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানা যায়। সন্তানকে খুঁজে পেতে আকুতি জানিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন পিতা জামাল উদ্দিন। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ মহির উদ্দিনের খোঁজ জানাতে যোগাযোগ করুন- ০১৮৬৬-০৬৮৭২৪, ০১৮১৫-৭০৩১৫৪।

Tag
আরও খবর