জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মসজিদ থেকে বিদায়ের দুই বছর পর ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী



মাওলানা আবদুস সোবহান দীর্ঘ ২২ বছর মসজিদে পেশ ইমাম হিসেবে নামাজ পড়িয়েছেন। ২২ বছরে নিজেকে তিনি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে রাখেননি। মিশেছেন এলাকার প্রতিটি মানুষের সাথে। সবার সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। তার এমন আচরণে মুগ্ধ হতেন এলাকাবাসী। কিন্ত গত দুই বছর আগে বয়সের ভার আর অসুস্থতাজনিত কারণে বিদায় নিয়েছেন মসজিদ থেকে। ঠিক দুই বছর পর মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ঘটনায় মুগ্ধ হয়েছেন মাওলানা আবদুস সোবহানসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের মানুষ। 


শুক্রবার (০১ সেপ্টেম্বর ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ রাজানগর ছাদেকের পাড়া ও আফজলের পাড়া জামে মসজিদে তাকে এই বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। তিনি ২০০০ সাল থেকে ২০২২সাল পর্যন্ত এই মসজিদটির ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মক্তবেও পড়িয়েছেন।


সংবর্ধনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোলাম হোসেন। প্রধান অতিথি ছিলেন মসজিদের খতিব মীর মুহাম্মদ জাহাঙ্গীর। উদ্বোধক ছিলেন দলিল লেখক মো. ইলিয়াস কবির। প্রধান বক্তা ছিলেন ব্যাংকার এস.এম. ইদ্রিস। বিশেষ অতিথির বক্তব্য দেন আজিজ কোম্পানি , শিক্ষক নেজাম উদ্দীন চৌধুরী। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মো. রিফাত, জিকু, মামুন, রহিম নামে এলাকার চার যুবক।


এদিকে যে মসজিদে জীবন পার করছেন জীবনের সংকটাপন্ন সময়ে সে মসজিদ ও এলাকাবাসী দীর্ঘ দুইবছর পর তার পাশে দাঁড়ানোকে তিনি বিরল বলে মন্তব্য করেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হন মাওলানা সুবহান। এদিকে ইমামকে নিয়ে এমন উদ্যোগে মসজিদ কমিটি ও এলাকাবাসী প্রশংসা কুড়াচ্ছেন।

Tag
আরও খবর