জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করা হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই জাতির পিতাকে হত্যা করা হয়।  বঙ্গবন্ধুর এ  হত্যাকান্ডের বিচার হয়েছে কিন্তু কুশীলবদের বিচার হয়নি। ইতিহাসের স্বার্থে ভবিষ্যত প্রজন্ম যাতে জানতে পারে কারা বাঙালির মহানায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাঁর হত্যার প্রধান কুশীলব কারা। ইতিমধ্যে আইনমন্ত্রী বলেছেন একটি কমিশনের মাধ্যমে কুশীলবদের মুখোশ উন্মোচন করা হবে। ১৭ আগষ্ট  বৃহস্পতিবার  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এজিইডি ভবন মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে হত্যা করেছিল। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করতে ব্যার্থ হয়েছে। তাই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমেরিকান সংস্থা আইআরআই এর জরিপে এখনও বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সমর্থন করে। এতো অপপ্রচার, এতো লবিস্ট ফার্ম নিয়োগ করে, সপ্তাহে কয়েক দিন বিদেশিদের পদলেহন করার পরও শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে তাদের মন খারাপ হয়ে গেছে। বিএনপির সাথে কোন বিদেশি শক্তি এখন আর নাই। তারা বুঝে গেছে শেখ হাসিনাকে সড়ানো সম্ভব নয়। এখন তাদের আন্দোলনের বেলুন ফুটে গেছে। বিদেশিরা তাদের আন্দোলনে সমর্থন জানায়নি। সে জন্য আন্দোলনের বেলুন তারা ফুলাতে পারছে না।


ড. হাছান মাহমুদ বলেন, আর তারেক রহমান বিএনপির নেতা কর্মীদের নির্বাচন করতে দেয় না, শপথ গ্রহণ করতে দেয় না। এমন কি ইউনিয়ন পরিষদ নির্বাচনও করতে দেয় না। এসময় মন্ত্রী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবেন? আগামী নির্বাচনের পর বুঝতে পারবে এই লাঠিয়াল বাহিনী ছোট হয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করলেও তাদের অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, আবুল কালাম আজাদসহ প্রমূখ বক্তৃতা করেন।







   

আরও খবর