জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া শাখার অভিষেক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আলমশাহপাড়া কামিল (এম. এ) মাদ্রাসার হলরুমে বুধবার (১৬ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। 


প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা মোখতার আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা ক্বারী মোহাম্মদ আবু তৈয়ব হামিদী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের। 


বর্তমান সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস নূরীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ মঈন উদ্দিন কুতুবি, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ আল কাদেরী, হিসাব নিরীক্ষণ আহবায়ক সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ প্রমুখ। শেষে বিদায়ী নেতৃবৃন্দের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Tag
আরও খবর