জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালো রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালো রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পৌর নেতৃবৃন্দ জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র দিক নির্দেশনা অনুযায়ী পৌর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাঁরই নির্দেশনার আলোকে আগামী ২৫ জুন আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমী আয়োজনে পালন করতে যাচ্ছে পৌর আওয়ামী লীগ। সেদিন বিশাল এক র‍্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচী সফল করতে ইতিমধ্যেই পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচী সফল করতে সকল স্তরের আওয়ামী নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক।

আরও খবর