জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রামদা হাতে মিছিল করেছেন যুবলীগের এক নেতা

বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচিতে রামদা হাতে মিছিল করেছেন যুবলীগের এক নেতা। সেই মিছিলে থাকা ছাত্রলীগের সাবেক এক নেতা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনার সৃষ্টি করেন। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের।



জানা গেছে, রামদা হাতে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রামদা হাতে তার মিছিল করার ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে ওই ইউনিয়নেরই ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী আরিফ রহমান। বিএনপি-জামায়াতের উদ্দেশে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে ছাত্রলীগের সাবেক ওই নেতা লিখেন- ‘ছোট একটি সতর্কবার্তা।’


ভিডিওটিতে দেখা যায়, বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মৌডুবি বাজারে একটি মিছিল করা হয়। মিছিলটির সামনেই নেতৃত্ব দিচ্ছিলেন যুবলীগ নেতা কাওসার ফরাজী ও ছাত্রলীগের সাবেক নেতা আরিফ রহমান। এ সময় রামদা উঁচিয়ে মিছিল করতে দেখা যায় যুবলীগ নেতা কাওসারকে।


বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে কাওসার ফরাজী বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কী করমু আমরা? আমরা দলের জন্য করছি।


এদিকে হাতে রামদা নিয়ে যুবলীগ নেতার মিছিল করার বিষয়টিকে অতিউৎসাহী কর্মকাণ্ড বলছেন আওয়ামী লীগের কেউ কেউ। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ২৯ অক্টোবর উপজেলার মৌডুবি বাজারে মিছিলটি বের করা হয়েছিল।

আরও খবর