পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ এমাদুল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরমোন্তাজ তদন্ত কেন্দ্র পুলিশ। এমাদুল পার্শ্ববর্তী উপজেলার পানপট্রি ইউনিয়নের বাদশা গাজীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
বাইলাবুনিয়া বাজার এলাকায় থেকে এমাদুলকে আটক কর হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ
মোঃনাজমুল হাসান রুবেল জানান, মাদকসহ হাতেনাতে আটক করা হয়েছে ইমাদুলকে। পরে জিজ্ঞাসাবাদে মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
৬১২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬১৩ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৬২৪ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৭০৩ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৪৬ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
৮৫২ দিন ৯ মিনিট আগে
৮৮১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৯২২ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে