জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

৯৯৯-এ ফোন সমুদ্রে ট্রলারডুবির পর ভাসতে থাকা ২৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

সমুদ্রে ভাসমান ২৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া চর থেকে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্টগার্ডের তথ্যানুযায়ী, ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিসিং বোট (রহমত-ই-ইলাহি) ডুবে যাওয়ার পর রাঙ্গাবালী উপজেলার মোডুবি ইউনিয়নের তুফানিয়ার চরে ভাসতে থাকে। ডুবে যাওয়া ফিসিং বোটের (রহমত-ই-ইলাহি) জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ২৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী।

উদ্ধার জেলেরা সকলেই চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন শেখের খিল সরকার বাজার এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরে জেলেদের মালিকপক্ষ যোগাযোগ করলে গলাচিপা উপজেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী এলাকা সংলগ্ন সমুদ্রের দক্ষিণে ফিশিং বোট (রহমত-ই-ইলাহি) ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকে। পরবর্তীতে বোটটি ভাসতে ভাসতে রাঙ্গাবালীর  তুফানিয়া চর সংলগ্ন এলাকায় এসে ডুবে যায়।

আরও খবর