জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সম্মেলনের আগে বহিস্কৃত সভাপতি দিচ্ছেন যুবলীগের কমিটি, সংঘাতের আশঙ্কা

পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরমন্তাজ ইউনিয়নে অবৈধভাবে গঠনতন্ত্র পরিপন্থী  আওয়ামী যুবলীগের কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর রিপন মৃধাকে সভাপতি ও আল আমিন হাওলাদার কে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন যুবলীগের পূর্নাঙ্গ কমিটি প্রদান করে উপজেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি হুমায়ুন কবির তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার। ওই কমিটির পরপরই ফুঁসে ওঠে তৃনমূল যুবলীগের ত্যাগী নেতাকর্মীরা আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন ওঠে যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে না জানিয়ে কোন গঠনতন্ত্র না মেনে উপজেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি কিভাবে ইউনিয়ন কমিটি দিতে পারে।


পরে ওই কমিটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী এবং অবৈধ বলে গত ১২ সেপ্টেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মিলন খলিফা।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে যেহেতু আগামী ২৯ জুলাই রাঙ্গাবালি উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে পটুয়াখালী জেলা যুবলীগ। সেখানে জেলার প্রেস হওয়ার পরে কোন কমিটি গঠন এবং তাও আবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের অগোচরে যা সম্পূর্ন অবৈধ এবং যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থী।


চরমোন্তাজ যুবলীগ নেতা নুরু উদ্দিন বলেন, যিনি গঠনতন্ত্র পরিপন্থী ও সম্পূর্ণ অবৈধভাবে কমিটি দিয়েছেন তিনি উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন । গত সংসদ নির্বাচন সহ বিগত কয়েকটি নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন । এবং গত ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচনও করেছেন। যার কারনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।


যুবলীগ নেতা জসিম উদ্দিন বলেন,  টাকার বিনিময় কেন্দ্রীয় এক যুবলীগের নেতার সহযোগিতা নিয়ে সম্মেলনের পূর্ব বিতর্কিত এ কমিটি দেয়া হচ্ছে । এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে সংঘাতে পরিনত হতে পারে । যুবলীগ সংঘাত চায়না শান্তি চায়।এবং নির্বাচনকে সামনে রেখে ত্যাগীদের মূল্যায়ন করে সংঘবদ্ধ একটা যুবলীগ চায়।


যুবলীগ নেতা দিপ্তি বলেন , জেলা কমিটি যেখানে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন সেখানে নতুন করে কমিটি দেয়া সম্পূর্ণ অন্যায় ও অবৈধ । সম্মেলনকে বিতর্কিত করতে একটি মহল এ ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে ।


উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির বলেন গত ইউপি নির্বাচনে নৌকার বিরোধিতা করায় উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে হুমায়ুন তালুকদার কে অব্যহতি প্রদান করা হয়।তাছাড়া যেখানে উপজেলা যুবলীগের সম্মেলনের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে সেখানে এই কমিটি প্রদান সম্পূর্ণ হাস্যকর আবার ওই কমিটিতে সাধারণ সম্পাদকেরও স্বাক্ষর নেই মানে পুরো কমিটিই অবৈধ।এসময় তিনি আরো বলেন কেন্দ্রীয় এক যুবলীগ নেতার আশির্বাদ পুষ্ট হওয়ায় নিজেদের মাই ম্যানদের দিয়ে ওই অবৈধ কমিটি করেছে তারা।

আরও খবর