জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাঙ্গাবালীতে ভারিবর্ষণে ফসলি জমিতে জলাবদ্ধতা

বিস্তীর্ণ ফসলের মাঠ এখন পানিতে নিমজ্জিত। যতদূর চোখ যায়Ñশুধু পানি আর পানি। প্রথম দেখে বোঝার উপায় নেইÑএসব ফসলের মাঠ নাকি কোন নদী! কোথাও ডুবে আছে আমনের বীজতলা, রোপা আমন। কোথাও আবার ডুবে আছে আউশের ক্ষেত।


একটানা অতিবৃষ্টিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফলসি ক্ষেতে এভাবেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার শুরু হওয়া এ বৃষ্টি সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে। এরআগে পূর্ণিমা ও নি¤œচাপের প্রভাবে ১ আগস্ট থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি আরও দুইদিন অব্যাহত থাকবে।


সোমবার সরেজমিনে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা, নয়াভাঙ্গুনি, সাজির হাওলা, কোড়ালিয়া ও চরইমরাশন ঘুরে দেখা গেছে, টানা এই বৃষ্টিতে তলিয়েছে আমন ও আউশের বিস্তীর্ণ মাঠ। ফলে বীজতলা তলিয়ে যাওয়ায় চলতি মৌসুমে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা করছেন সেসব এলাকার কৃষকরা। সাজির হাওলা গ্রামের কৃষক রাজ্জাক ও জাকির হোসেন বলেন, ‘সব জমিতে বৃষ্টির পানি। হাটু সমান পানিতে ডুবে আছে ফসল। এখনই বৃষ্টি না কমলে এবার আমন আউশ সব জলে যাবে।’ তিল্লা গ্রামের কৃষক হোসেন আলী বলেন, ‘আমাদের কপালটাই খারাপ। আমনের শুরুতে প্রচÐ খরা। এখন আবার বৃষ্টি। দুই সময়ই আমাদের বীজতলা নষ্ট হয়েছে।’


কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে ৩০ হাজার ১৬০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার ৯৮০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। বীজতলা প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৯৬০ হেক্টরে। আউশ আবাদ করা হয়েছে ৪১০ হেক্টরে। কৃষি বিভাগ জানান, প্রায় শতভাগ ফসলি জমি এখন পানিতে নিমজ্জিত। বৃষ্টি না কমলে ক্ষতি বাড়ার শঙ্কা করছেন তারা।


স্থানীয় কৃষকরা, এবার আমন মৌসুমের শুরুতে তীব্র খরার কারণে বীজতলা নষ্ট হয় অনেক কৃষকের। এখন আবার অতিবৃষ্টিতে উপজেলার রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও মৌডুবি ইউনিয়নের শতভাগ কৃষি মাঠ পানিতে নিমজ্জিত রয়েছে। পানি না সরলে আবারও নষ্ট হবে বীজতলা। ব্যাহত হবে আমন আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা । তাই দিশেহারা কৃষকরা।


এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘অতি শিগগিরই টানা এই বৃষ্টি কমলে ক্ষতি পুষিয়ে কৃষকরা আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। তবে বৃষ্টির পরপরই প্রখর রোদ উঠলে ফসলের ক্ষতি হবে; বলছেন এই কর্মকর্তা।

আরও খবর