জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তির ভাসমান মৃত্যুদেহ উদ্ধার

খেয়াডুবির ২ দিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজ সত্য দাসের (৩৭) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।


৮ জুলাই রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিনের দক্ষিণপাশের চরবাংলা সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  


এর আগে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে গলাচিপা থেকে চরমোন্তাজের চরআন্ডাগামী যাত্রীবাহী খেয়া ট্রলার বুড়াগৌরাঙ্গ নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫ জনের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন সত্য দাস।


সত্য দাস গলাচিপা উপজেলার উত্তর চরখালী গ্রামের শুভাষ হালদারের ছেলে। তিনি ডুবে যাওয়া ওই খেয়া ট্রলারের মালিকানা অংশীদার।


গলাচিপা-চরআন্ডা নৌরুটে চলাচল করা ৩ জনের মালিকানাধীন খেয়াটির আরেক অংশীদার মালিক হারুন মাঝি বলেন, মরদেহটি প্রথমে জেলেরা দেখতে পায়। তারা বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ৩ সদস্য ও সত্যের পরিবারের লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেখান থেকে মরদেহটি শনাক্ত করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।


কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল বলেন, খেয়াডুবির পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড রাঙ্গাবালী টিম নদীটিতে গিয়ে অভিযান চালায়। পরে আমরা খবর পাই যে জেলেরা ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পায়। এ খবর পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন ছুঁটে যায় সেখানে। 



আরও খবর