জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জনকে কারাদণ্ড

প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৬ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ জুলাই সোমবার রাতে রাঙ্গাবালী সদর ইউনিয়নের খালগোড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ।


এসময় ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আলামত এবং নগদ টাকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়।


কারাদণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের খালগোড়া গ্রামের মো. মতি মিয়ার ছেলে মো. রেজাউল, আমীর হোসেন গাজীর ছেলে মো. সাইদুর রহমান গাজী, শহিদুল ইসলামের ছেলে বাইতুল ইসলাম, আব্দুল আলী মীরের ছেলে বাবুল মীর, মন্নান মীরের ছেলে মাসুদ মীর ও জলীল খাঁর ছেলে বেলাল খাঁ।


দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম মজুমদার।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালগোড়া বাজারের মদিনা ফিস নামে মাছের আড়তে জুয়ার আসর বসেছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ যৌথ অভিযান পরিচালনা করেন।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় আটক ৬ জুয়ারিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও খবর