জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামুতে ব্যবসায়ি রাশেদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কক্সবাজারের রামুতে ব্যবসায়ি নুরুল আলম ছিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৯ সেপ্টেম্বর দুপুরে রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, রামু উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মির্জা নুরুল আবছার, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, সাবেক ছাত্রনেতা আবদুল মান্নান, নিহত নুরুল আলম ছিদ্দিকী রাশেদের ছোট মিজানুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ কায়েস, ইউপি সদস্য নুরুল ইসলাম ও মোহাম্মদ আলী, হুমায়ন কবির, মো. ফরহাদ ও রফিকুল ইসলাম।


মানববন্ধনে বক্তারা বলেন- ব্যবসায়ি নুরুল আলম ছিদ্দিকী রাশেদ একজন সমাজকর্মী ও দানশীল ব্যক্তি ছিলেন। জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে প্রকাশ্যে দিনে দুপুরে পুরো শরীরে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। এ ঘটনার পর পুলিশের রহস্যজনক নীরবতায় ঘাতকরা প্রশ্রয় পেয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যতায় থানা ঘেরাওসহ আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে।


মানববন্ধন শেষে মিছল সহকারে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের কাছে এ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে