জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামুতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে যায়নি পুলিশ

কক্সবাজারের রামুতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ (৫০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি রামু বাইপাসস্থ এন আমিন মার্কেটের স্বত্ত্বাধিকারি। শনিবার, ৩১ আগস্ট বিকাল সাড়ে তিনটায় এ হামলার ঘটনা ঘটে।


নিহত রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন ও কামরুল জানিয়েছেন, শনিবার দুপুরে তার ভাই দুই নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ ও কামরুল বাগান দেখাশোনা করতে গিয়েছিলেন। ফেরার সময় পথিমধ্যে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে এবং দুইজনকে উপূর্যপুরি ছুরিকাকাঘাত করে। মূমূর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন ছিদ্দিকী রাশেদকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আহত হয়েছেন রাশেদের ছোট ভাই কামরুল।


তারা আরও জানান, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের ছেলে আশিক, মাসুম, নুরুল আলমের ছেলে তুষার, আবদুল হালিমের ছেলে মিজান, নুরুল কবিরের ছেলে মুমিন, কায়েস মেম্বারের ছোট ভাই আলম, স্থানীয় আরাফাত, গোলাম কাদের, শিশির, মাসুম সহ ১৫ জনের সংজ্ঞবদ্ধ একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার ভাইকে হত্যা করেছে।


এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এ ঘটনা সংগঠিত হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। কেবল পুলিশ নয়, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ ঘটনাস্থলে আসেনি। এ কারণে পুরো এলাকাজুড়ে চরম উৎকন্ঠা বিরাজ করছে।


রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ছুরিকাঘাতে ব্যবসায়ি রাশেদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, হত্যার বিষয়টি তিনি সন্ধ্যায় জেনেছেন। তাছাড়া মৃতদেহ হাসপাতালে নেয়া হয়েছে। এসব কারনে যাওয়া হয়নি।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে