জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পুঠিয়ার বানেশ্বরে মাদকের রমরমা ব্যবসা



পুঠিয়ার বানেশ্বরে মাদকের রমরমা ব্যবসা চলছে। হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা।


মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।


বানেশ্বরের নামজগ্রামের পূর্বপাড়ায় প্রকাশ্যে মাদকের এ ব্যবসা চলাচ্ছে ওই এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের সাথে সখ্যতা সৃষ্টি করে এ ব্যবসা চালছে বলে অভিযোগ উঠেছে।


খোঁজনিয়ে জানাগেছে, উপজেলার বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত বানেশ্বর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদকের রমরমাব্যবসা। মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে এখানে মাদকদ্রব্য কেনা বেচাকরে থাকে।


আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে বিভিন্ন গাড়িতে বা মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য আটক করে থাকে। বেশির ভাগ সময় মাদক ব্যবসায়ীর গডফাদারেরা ধরা ছোয়ার বাহিরে থেকে যায়।


তবে অভিযান পরিচালনার পর থেকে কিছু সময় তারা ব্যবসা গুটিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা তাদের ব্যবসা শুরু করে বলে এলাকার সচেতন মহল জানিয়েছেন। এছাড়াও আটক মাদক ব্যবাসায়ীরা একই কৌশলেতাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।


এতে করে এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবক শ্রেণী মাদকের মরণ নেশায় আশক্ত হয়ে পরছে। উপজেলার বানেশ্বরসহ পুঠিয়াসদর ও বাঁকি ইউনিয়ন গুলোর চিত্র একই রকম। এসব ইউনিয়নের শতাধিক পয়েন্টে মাদক কেনাবেচা চলে।


গত বেশ কয়েক দিন ধরে বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ার একটি দোকান ঘরের সামনে প্রাকাশ্যে মাদক কেনাবেচা করায় এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন সুফল পাচ্ছেনা বলে অভিযোগ এলাকাবাসী অভিযোগ করেছেন।


এব্যাপারে পুঠিয়া উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইনেস্পক্টর সাইফুল আলম জানান, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে আসছি। অভিযানে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

Tag
আরও খবর





পুঠিয়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

১৪১২ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে


পুঠিয়ার এক ইউপি সদস্য হেরোইন সহ আটক

১৪২১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে


পুঠিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

১৪২৯ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে