জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পিরোজপুরে ধানের শীষের পক্ষে ডা. যুবাইদা রহমান পরিষদের গণসংযোগ ও প্রচারণা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ডা. যুবাইদা রহমান পরিষদ। শনিবার বিকেলে সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনেসহ ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর এবং ডা. যুবাইদা রহমান পরিষদের জেলা শাখার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক সাম্মী আক্তার রশ্মির নেতৃত্বে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মুসা খান সবুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা তরিকুল ইসলাম, মোঃ নাইমুল ইসলাম, মুর্ছালিন, মামুন, মাসুদ, জসিম, ফোরকানসহ পিরোজপুর জেলার সাত উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আমরা সকল ভোটারদের কাছে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করছি।
Tag
আরও খবর