জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলার ইতিহাসে এটিই সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা। রোববার (১৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দল পিরোজপুর সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের পঞ্চম তলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে ওই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। আসামি মো. মিজানুর জামান (৪৮)-এর শয়নকক্ষের ওয়াড্রবের ভেতর কাপড়ের ব্যাগে লুকানো অবস্থায় ২০০ পিস করে প্যাকেটজাত মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। গ্রেফতার মিজানুর জামান বাগেরহাটের কচুয়া থানার মধ্য টেংরাখালী এলাকার মৃত নুরুজ্জামান ফকিরের ছেলে। জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা উল্লেখ রয়েছে-বড় কুমিরা, জেবল হোছেন চৌকিদার বাড়ি, সীতাকুন্ড, চট্টগ্রাম। জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ডিবি সূত্র জানায়। আজ সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Tag
আরও খবর