বাংলাদেশ নার্সদের একদফার দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছেন পিরোজপুরে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর নার্স ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।সমাবেশে বক্তারা বলেন,ডিপ্লোমা স্টুডেন্টদের প্রাণের দাবি "ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি" ও "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" কোর্স-কে ডিগ্রি সমমান করার জন্য জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নার্সিং কর্মকর্তাদের প্রতিনিধি মোসাম্মৎ মনোয়ারা পারভিন এবং ছাত্র প্রতিনিধি মিজানুর রহমান বক্তব্য রাখেন।
১০১ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৫ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১৮ দিন ৪৪ মিনিট আগে
১২৪ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১২৮ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩৪ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
১৪৩ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে