জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

সভা

আগামী ১৯ সেপ্টেম্বর ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের  'ঢাকা টু রংপুর লংমার্চ' সফল করতে রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদমতলী বাজারস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা চত্বরে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ।



উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাশেম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 



সভায় আসন্ন লংমার্চ সফল করতে নেতাকর্মীদের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।




৭ দফা দাবিগুলো হচ্ছে - গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

আরও খবর
রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন

৫ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে