জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবর্ধনা

রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জনকারী আল হিদায়া একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন আল হিদায়া একাডেমির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পীরগাছা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইমরান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমির সহকারী শিক্ষক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হিদায়া একাডেমির নির্বাহী পরিচালক প্রকৌশলী কেএম সুলতানুল আউলিয়া, ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ইলিয়াস, একাডেমির কো-অর্ডিনেটর আবু নাছের বাইজিদ, ক্বারী শাহজাহান সিরাজ, ডাক্তার রেজওয়ান হোসেন, শফিকুল ইসলাম সুমনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে। পরে বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন বেসরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৬ জনসহ মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও বৃত্তি প্রণোদনা তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও খবর